সর্বশেষ

এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড ২০২৬

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ, প্রযুক্তিতে সহায়তার আহ্বান ত্রিবেদীর

ঢাকার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড ২০২৬-এর ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ব্লাইন্ড ক্রিকেটারদের আত্মবিশ্বাস ও মানসিক শক্তির প্রশংসা করে তিনি তাদের সহায়তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সময়ে ২০২৭ সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সম্ভাব্য প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে স্টেডিয়ামটি পরিদর্শন করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০